রংপুরে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৫:১৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৫:২১

রংপুরে নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ (ছবি: প্রতিনিধি) রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচন কমিশনের নির্দেশনার পরও নগরীতে বর্তমান মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টুর লাগানো বিলবোর্ড পোস্টার ব্যানার অপসারণ না করার প্রতিবাদে নির্বাচন অফিস ঘেরাও করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের সমর্থকরা। প্রায় দেড় ঘন্টা তারা সেখানে অবস্থান করেন।

নির্বাচন অফিস ঘেরাওয়ের সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা জুয়েলসহ অন্যান্য নেতারা। সমাবেশে রাশেক রহমানের উপস্থিত থাকার কথা বলা হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। তবে তার পক্ষে স্লোগান দেন সমর্থকরা। পরে তারা আঞ্চলিক নির্বাচন অফিসারের কাছে দাবিসহ স্মারকলিপি দেন। তবে এই মিছিল ও সমাবেশে রংপুর জেলা এবং মহানগর আওয়ামী লীগের কোনও নেতাকে দেখা যায়নি। রংপুরে নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ (ছবি: প্রতিনিধি)

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, আগামী ২১ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থী তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলেছেন। তবে বর্তমান সিটি মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু এখনও তার বিলবোর্ডসহ অনেক ব্যানার অপসারণ করেননি। একইসঙ্গে তিনি সরকারি গাড়িতে চড়ে জাতীয় পতাকা ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন। অবিলম্বে সব বিলবোর্ড অপসারণ করার দাবি জানান তারা।

পরে আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকার স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে জানাবেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন- রসিক নির্বাচনের তফসিল ঘোষণা

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম