কালীগঞ্জে ফেনসিডিল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ০৯:২২আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৯:২২

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নুকে (৪৬) ইয়াবা ও ফেনসিডিল আটক করা হয়েছে।  সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে আটক  করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক  বজলুর রশিদ নান্নু কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় বজলুর রশিদ নান্নুর অফিস তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭’শ ৭০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান ও সাইদুল হক উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের