সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত

বাগেরহাট ও মংলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১১:৩৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১১:৫৪

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্দ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও ১২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১৫ নভেম্বর) ভোরে বলেশ্বর নদীর কাতলার খালে এ বন্দুকযুদ্ধ হয়।

স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত ইউসুফ ফকির (৩৪) ছিল আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। নিহত আরেকজন হলো সক্রিয় সদস্য রুহুল আমিন।

র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার ভোরে কাতলার খাল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে বনের ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে বনের ভেতর থেকে গুলি আসা বন্ধ হলে র‌্যাব সদস্যরা সুন্দরবনের ওই এলাকায় অভিযান শুরু করেন। এ সময় দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় র‌্যাব সদস্যরা উদ্ধার করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ডাবল ব্যারেল, তিনটি সিঙ্গেল ব্যারেল, দুটি পাইপগান এবং একটি কাটা রাইফেলসহ ১২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতদের লাশ শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম