যশোরে সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়েছে দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২০:৫৬

সাংবাদিক আনন্দ দাস যশোরে সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বর্মণপাড়া বিলের পাশে এ ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দ দাস যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথার অ্যাসাইনমেন্ট এডিটর। তিনি যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের শিবপদ দাসের ছেলে। বর্তমানে যশোর শহরের ষষ্ঠিতলা এলাকার বসবাস করেন।
আনন্দ দাস জানান, সন্ধ্যায় তিনি চাঁচড়া বর্মণপাড়ার মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত তাকে পাশে বিলের কাছে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের গোড়ালি, বাম হাতের কব্জি ও গলায় আঘাত করে। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।
কারা, কী কারণে জখম করেছে তা বলতে পারেননি তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোরে সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়েছে দুর্বৃত্তরা বর্মণপাড়ার হোটেল ব্যবসায়ী অনুপ বসু সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকা থেকে একজন তাকে খবর দেন, বিলের মধ্যে কাদামাটি লাগানো এক ব্যক্তি পড়ে আছে। এ সময় আমি স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দিতে হবে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল বাশার জানান, খবর শুনে তিনি হাসপাতালে গিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের