বারান্দা থেকে পড়ে নাতির মৃত্যু, দাদি আহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৯:২০

নিহত শিশু ইয়াদ আলী ঝিনাইদহের কালীগঞ্জে দোতলা বাড়ির বারান্দা থেকে পড়ে ইয়াদ আলী নামে ১৩ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটিকে কোলে নিয়ে থাকা দাদি মনোয়ারা বেগম (৬০) আহত হন। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর কাঁঠালবাগান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই শিশু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ভাতিজা মনিরুজ্জামান রিংকুর ছেলে।

নিহত ইয়াদের চাচা সাইমন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ইয়াদ তার দাদির কোলে ছিল। সে সময় তার দাদি বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিলে ছোট একটি দরজায় হেলান দিয়ে দাঁড়াতে যান। কিন্তু দরজাটি লাগানো না থাকায় অসাবধানতাবশত তিনি শিশু ইয়াদকে নিয়ে নিচে পড়ে যান। এ সময় দুজনেই গুরুতর আহত হয়।পরে লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াদকে মৃত ঘোষণা করেন।
ওসি মিজানুর রহমান খান জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে নিহতের লাশ দাফন করা হবে।

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম