মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলা

বেনাপোল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ১১:৫৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১২:০২

আটক মাদক ব্যবসায়ী মনিরুল যশোরের বেনাপোল সীমান্তে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয়েছে এক বিজিবি সদস্য। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সুবেদার আবুল কাশেম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদক নিয়ে সাদিপুর সীমান্তের মেহগনি বাগান পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে হাবিলদার ইউনুস ফোর্স নিয়ে আগে থেকে সেখানে অবস্থান নেয়। এরপর মাদক ব্যবসায়ীরা ভারতীয় ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করে মনিরুল ইসলাম (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে আটক মনিরুলকে বেনাপোল আইসিপি ক্যাম্পে আনার পথে সাদীপুর গ্রামের বেলতলার মোড় এলাকায় আসলে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বিজিবির উপর আক্রমণ করে। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার জন্য ৬ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের ছোড়া ইটের আঘাতে হাবিলদার ইউনুস আহত হয়।'

তিনি আরও বলেন, 'আটক মনিরুলকে ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।' 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের