‘যশোরে দুটি অর্থনৈতিক অঞ্চল করা হবে’

যশোর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ০১:৪২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০১:৪৮

সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মতবিনিময় যশোরে দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব পবন চৌধুরী। অঞ্চল দুটি হচ্ছে ঝিকরগাছা উপজেলার শরীফপুর ও সদর উপজেলার আরবপুর এলাকা। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। এর আগে তিনি জেলার শার্শা, ঝিকরগাছা ও সদর উপজেলার চারটি অঞ্চল পরিদর্শন করেন। 

তিনি বলেন, ‘ভারতসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ অর্থনৈতিক অঞ্চলে সহজেই অর্থনৈতিক বিনিয়োগ করতে পারবেন। সব সম্ভাবনা মিলে ঢাকা ও চট্টগ্রামের পর তৃতীয় বৃহৎ অর্থনৈতিক জোন হতে পারে যশোর।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব মলয় চৌধুরী, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও স্থানীয় সরকার অধিদফতর যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম