এবার খুলনায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

খুলনা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৩

মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার খুলনায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের হয়েছে। মহানগরীর ১৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণা বাদী হয়ে সোমবার (১১ ডিসেম্বর) এ মামলা দায়ের করেছে। খুলনার মুখ্য মহানগর হাকিমের নালিশি মামলার আমলি আদালক ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করা হয়। বিচারক মো. আমিরুল ইসলাম শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী অ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণার অভিযোগ, গত ১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কটূক্তি করেন এবং অসত্য বক্তব্য দেন। এছাড়া তিনি বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুন-গুম নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

প্রসঙ্গত, একই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আরও পড়ুন:

গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি

সিলেট আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিন জেলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী