সুন্দরবনে নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকার, ৯ জেলে আটক

মংলা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:২৭

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সুন্দরবনের মরা পশুরের নিষিদ্ধ খাল থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি নৌকা ও নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

আটক ৯ জেলে মংলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মংলার ইউএনও রবিউল ইসলাম দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার আহম্মদ আলী শেখ (৫৫), লাভলু শেখ (৩৮), কামরুল শেখ (৩০), মোকাচ্ছেদ আলী (৫০), শেখ জাহাঙ্গীর (৫৫), হাবিবুল্লা শেখ (২২), তাজুল ইসলাম শেখ (২৫) এবং মংলা উপজেলার সিরাজুল শেখ (২৫) ও বাগেরহাটের খানপুর ইউনিয়নের মোশারেফ শেখ (৫০)।

নৌ পুলিশের অফিসার ইনর্চাজ মো. আবুল হোসেন শরীফ জানান, সুন্দরবনের মরা পশুর অভায়ারণ্যে (নিষিদ্ধ খাল) মাছ ধরার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে তিনটি জাল ও নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের