খুবি শিক্ষক সমিতির সভাপতি আফরোজা, সাধারণ সম্পাদক শামীম

খুলনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:১৭

খুবি শিক্ষক সমিতির সভাপতি আফরোজা, সাধারণ সম্পাদক শামীম খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি হয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. আফরোজা পারভীন এবং সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। অধ্যাপক আফরোজা পারভীন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মধ্যে প্রথম নারী সভাপতি।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ফিরোজ আহমদ জানান, ৩০১টি ভোটের মধ্যে ২২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের ড. আফরোজা পারভীন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২০২ ভোটে নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের প্যানেল মনোনীত শিক্ষক প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। তার প্রতিদ্বন্দ্বী স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত প্যানেলের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ইলেট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সরকার, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তুহিন রায়, প্রচার সম্পাদক পদে ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল আহমেদ, সদস্য অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিপা অধিকারী, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আহমেদ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।

উল্লেখ্য, রবিবার (২৪ ডিসেম্বর) খুবিতে বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টা ২০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ফিরোজ আহমদ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের