ঝিনাইদহে ট্রাক চাপায় শিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১১:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:৪০

সড়ক দুর্ঘটনায় নিহত আশা

ঝিনাইদহের কালীগঞ্জে কয়লা বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে আশরাফুর ইসলাম আশা (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিবনগর-চাঁচড়া রোডের মেয়র মকছেদ আলীর ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশা কালীগঞ্জের মধুপুর গ্রামের ইমান আলীর ছেলে ও বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রি-ক্যাডেট অ্যাকাডেমির শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, শিক্ষক আশরাফুল ইসলাম আশা তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ শহরে বাজার করতে আসছিলেন। শিবনগর-চাঁচড়া রোড মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৩৬৯৩) চলন্ত মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘ট্রাকের নিচে পড়ে আশা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে।

 আরও পড়ুন: বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম