চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৮

দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক দবির উদ্দীন (৩২) নিহত এবং চার জন আহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সিপি কোম্পানির অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ট্রাক চালক দবির উদ্দীন সদর উপজেলার যুগির হুদা গ্রামের আক্কাচ আলীর ছেলে। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার ছুটি পুর গ্রামের তাহাজেল, একই গ্রামের আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম ও সদর উপজেলার দৌলতদিয়া গ্রামের আকরাম হোসেন গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে সরোজগঞ্জ বাজার থেকে ভুট্টা বোঝাই ট্রাক চুয়াডাঙ্গা শহরে যাওয়ার পথে সিপি কোম্পানির অদূরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক দবির উদ্দীন, তাদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দবিরউদ্দীনের মৃত্যু হয়।

সদর থানার ওসি (তদন্ত) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহত, আটক ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম