বিএনপির কোনও নির্বাচন কমিশনের প্রতিই আস্থা নেই: হানিফ

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহবুবউল আলম হানিফ

বিএনপির কোনও নির্বাচন কমিশনের প্রতিই আস্থা নেই দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘তাদের আস্থা হচ্ছে আজিজ সিইসি আর ষড়যন্ত্রের প্রতি। বাংলাদেশের জনগণ ওই ধরণের জালিয়াতি মার্কা নির্বাচন করার জন্য কোনও সিইসি দেখতে চায় না। বর্তমান সিইসির প্রতি জনগণের আস্থা আছে। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অ্যাডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এই নির্বাচন কশিমনের প্রতি যাদের আস্থা নেই, তাদের মূল আস্থার জায়গা হচ্ছে ষড়যন্ত্র। আর যাদের ষড়যন্ত্রের প্রতি আস্থা, তারা জনগণের প্রতিও আস্থা রাখতে পারবে না। জনগণের প্রতিনিধির ওপরও আস্থা রাখতে পারবে না। এ কারণে তাদের দায়িত্বশীল নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার কথা নয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রোভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান প্রমুখ। পরে মাহবুবউল আলম হানিফ বিদ্যালয়ের বার্ষিক ফলাফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের