খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক সম্পাদক মল্লিক

খুলনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:২৫





সভাপতি ফারুক আহমেদ (ডানে), সম্পাদক মল্লিক সুধাংশু (মাঝে) ও কোষাধ্যক্ষ মো. হেদায়েৎ হোসেন (বামে) খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ সভাপতি, বৈশাখী টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু সাধারণ সম্পাদক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাবেদ ইকবাল জানান, ৫৬ ভোট পেয়ে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার পেয়েছেন ৪৯ ভোট। ৪৭ ভোট পেয়ে মল্লিক সুধাংশু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু পেয়েছেন ৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে হেদায়েৎ হোসেন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বণিক বার্তার কাজী শামীম আহমেদ পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন ৬৩ ভোট, ঢাকা কোটায় সদস্য পদে বাংলাদেশ প্রতিদিনের শামসুজ্জামান শাহীন ৭৩ ভোট, কালের কণ্ঠের কৌশিক দে ৫২ ভোট এবং সোহেল মাহমুদ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১২ জন ভোটারের মধ্যে ১০৮ জন ভোট দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ইউনুচ আলী ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাবেদ ইকবাল সদস্য ছিলেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলো সহ-সভাপতি পদে অরুণ সাহা (পূর্বাঞ্চল), কাজী মোতাহার রহমান (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সম্পাদক আলমগীর হান্নান (মানবকণ্ঠ), সহসম্পাদক মো. আনিস উদ্দীন (জন্মভূমি), এমএ হাসান (পূর্বাঞ্চল), কামরুল আহসান (খুলনাঞ্চল), খুলনা কোটায় সদস্য পদে মো. সোহরাব হোসেন (জন্মভূমি), হাসান আহমেদ মোল্লা (আমাদের খুলনা), সায়েদুজ্জামান সম্রাট (পূর্বাঞ্চল), অধ্যাপক আলী আহমেদ (অণির্বান), এসএম নজরুল ইসলাম (আজকের তথ্য) ও এসএম শাহিদ হোসেন (দক্ষিণাঞ্চল প্রতিদিন)।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান