সাতক্ষীরার সখিপুর ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ২২:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২২:৩৯

শেখ ফারুক হোসেন রতন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সখিপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফারুক হোসেন রতন সাতক্ষীরার দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রতন রাত পৌনে ৯টার দিকে পারুলিয়া বাজার থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে সখিপুর মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে তাকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। এ সময় তিনি না থেমে বাড়ির দিকে এগুতে থাকা অবস্থায় সখিপুর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি ছোড়ে। এসময় রতন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে একজন স্কুলশিক্ষক ইউপি চেয়ারম্যান রতনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রতনকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরহাদ জামিল জানান, ইউপি চেয়ারম্যান রতনকে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। রতনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও পাশের বাগান থেকে এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ