সুন্দরবনে নৌ-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ১০:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১০:৪১

বন্দুকযুদ্ধ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শ্যালা নদীতে নৌ-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ফরিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনে শরণখোলা নৌ-পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময় সুন্দরবনের ভেতরে লুকিয়ে থাকা বনদস্যুরা নৌ-পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে নৌ-পুলিশ ওই এলাকায় তল্লাশি করে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয় বনজীবী ও জেলেরা গুলিবিদ্ধ লাশটি বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদের মরদেহ বলে শনাক্ত করে।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের