আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

যশোর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ১৩:০৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৪:১৯

যশোরে শীতের প্রকোপ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে যশোরে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া বিভাগ। যশোর বিমান বন্দরে মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই যশোরে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতে কাবু সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষজন খুব বেশি দেখা যাচ্ছে না। শীতের প্রকোপ থেকে বাঁচতে রাস্তায় বা বাড়ির আঙিনায় আগুন জ্বেলে ছোট-বড় সবার জড়ো হওয়ার দৃশ্য চোখে পড়ছে। গ্রামাঞ্চলে গরু-ছাগলকে উলের কাপড় কিংবা মোটা বস্তা দিয়ে ঢেকে ঠাণ্ডা নিবারণের প্রচেষ্টা চলছে।  যশোরে শীতের প্রকোপ
শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগ-বালাই বেশি হচ্ছে বলে জানান যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুস সাকিব রাসেল। তিনি বলেন, ‘প্রচণ্ড ঠাণ্ডায় শিশু-বৃদ্ধ সবার রোটা ভাইরাসজনিত রোগ, ডায়রিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্ট একটু বেশি হচ্ছে। এই সময়ে সবারই একটু বেশি কেয়ার নিতে হবে। বিশেষ করে গরম কাপড় ব্যবহার করতে হবে। আর পানি যদি পারা যায় একটু গরম করে খাওয়া দরকার।  শীতে ফলমূল, শাকসবজি বেশি করে খাওয়া উচিত।’
তিনি বলেন, ‘খাবার একটু গরম করে খাওয়া এবং খুব প্রয়োজন না পড়লে বাইরে না বেরোনোই ভালো।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের