চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১৮:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২০:৩৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় শুক্রবার (১২ জানুয়ারি)  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা সারাদিনই চুয়াডাঙ্গার আকাশ কুয়াশার চাদরে ঢাকা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, চুয়াডাঙ্গায় ঘন্টায় প্রায় ৯ কিলোমিটার গতি বেগে বাতাস বইছে এবং বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৮ শতাংশ। আকাশ ঘন কুয়াশায় ঢাকা। শুক্রবার সারা দিনেও সূর্যের দেখা পাওয়া যায়নি। সন্ধ্যা থেকেই জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, খড়-কুটোয় আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারনের চেষ্টা করছে। সাধারণ মানুষ শীতের তীব্রতায়  প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। দিনমজুর শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে এক রকম অসহায় জীবন যাপন করতে হচ্ছে তাদের।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক জানান, শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে জেলায়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী