সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ০৭:৪২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০৭:৪২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভারতে পাচারকালে পাঁচ পিস স্বর্ণের বারসহ নাজিমউদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী কেরালকাতা ইউনিয়নের কর্মকারপাড়ার মদনপুর মোড় থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নাজিমউদ্দিন কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ওসি জানান, যশোর জেলার বাগআচড়া থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে মদনপুর মোড় থেকে নাজিমউদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করা হয়। এসময় তার শরীরে বিশেষ কায়দায় রক্ষিত পাঁচ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম