সুন্দরবনে বাঘের আক্রমণে মহিষের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ২০:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:৩৭

বাগেরহাট পূর্ব সুন্দরবনে বাঘের আক্রমণে একটি মহিষের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জানুযারি) ভোর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারাণী ও নাংলী টহল ফাঁড়ির মধ্যবর্তী এলাকার বনে এ ঘটনা ঘটে। শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুকুল ইসলাম বাঘের আক্রমণে মহিষটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মহিষটি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর মাঝের চর গ্রামের নবী হোসেনের বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাঝের চর গ্রামের নবী হোসেনের ৮-১০টি মহিষ শনিবার বিকালে ঘাস খেতে খেতে নদী সাঁতরে বনের মধ্যে ঢুকে পড়ে। মহিষগুলো আর ফিরে না আসায় মালিক নবী হোসেন রবিবার সকালে খুঁজতে গিয়ে একটি মহিষ মৃত অবস্থায় বনের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে মৃত মহিষটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান