গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে তিন জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭

কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় কাকলী খাতুন নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় একজনকে ১৪ বছর ও দুই জনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে একজনকে ৫০ হাজার ও বাকি দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (২৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের হালিম শেখের ছেলে হাফিজ শেখ (৩০), একই উপজেলার শোমসপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮) ও কোন্দলবিলা গ্রামের শাহজাহান এর ছেলে জুয়েল রানা (২৯)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শ্বশুর বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত কাকলীকে এসিড নিক্ষেপ করে, একই গ্রামের হাফিজ শেখ ও তার সহযোগীরা। এসিডে কাকলী খাতুনের মুখ ঝলসে যায়। এ ঘটনার পরের দিন কাকলীর বাবা জামিল শেখ বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

 আরও পড়ুন: সেন্টমার্টিনে পৌনে চার লাখ পিস ইয়াবাসহ আটক ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী