ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া এলাকা গোপন বৈঠক করার সময় সাতটি হাতবোমাসহ জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো বলাবাড়ীয়া গ্রামের মৃত এলাহী মণ্ডলের ছেলে শামসুল ইসলাম ও একই গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে আশাদুল বিশ্বাস।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বলাবাড়ীয়া গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় জামায়াতের অন্য সদস্যরা পালিয়ে গেলে ঘটনস্থল থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: একই পরিবারের তিন জনকে হত্যা, ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড








