নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আটক ২

নড়াইল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩৬

গ্রেফতারের প্রতীকী ছবি  

নড়াইলের কালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি রামদা, ছয় টুকরা কালো কাপড় ও লোহার রড উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, বিলবাউচ গ্রামের মাহাতাব শেখের ছেলে রওশন শেখ (২২) ও পাঁচকাহুনিয়া গ্রামের জালাল মল্লিকের ছেলে আল আমিনকে (২০)।

পুলিশ জানায়, বিলবাউচ এলাকায় ১০-১২ জন ডাকাত অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে, রওশন শেখকে ধরে ফেলা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ীকে আল আমিনকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-সাত জনকে আসামি করে একটি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে (মামলা নং-১৯ ও ২০, তাং-২৭/০১/১৮)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান,বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 আরও পড়ুন: ঝালকাঠিতে দেশের প্রথম কন্যা উৎসব পালিত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ