নড়াইলে একটি খামারে অগ্নিকাণ্ডে ১৪৩ ছাগলের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪২

  খামারে অগ্নিকাণ্ডে ১৪৩টি ছাগলের মৃত্যু

নড়াইলে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে আগুনে ১৪৩টি ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জামাল শেখের ভাই কামাল শেখ জানান, তার ভাইয়ের খামারের সম্প্রতি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। বাচ্চা দুটিকে শীত থেকে বাঁচানোর জন্য একটি বাল্ব নিচের দিকে নামিয়ে দেওয়া হয়।খামারে ছোটবড় মিলেয়ে ১৪৫টি ছাগল ছিল। এর মধ্যে দুটি ছাগল বেঁচে আছে। বাকি ১৪৩টি ছাগল পুড়ে মারা গেছে। এতে তার ভাইয়ের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওই এলাকার শিক্ষক গাজী সাজ্জাদুল হক পিকুল জানান,খামারে আগুন লাগার খবরে শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই ছাগলগুলো পুড়ে মারা যায়।

সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত খামার মালিককে কোনও ধরণের সহযোগিতা করা যায় কিনা, সে ব্যাপারে চেষ্টা করা হবে।’

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: বাহাদুরের ফের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের