খুলনায় পুলিশের অভিযানে গ্রেফতার ১০

খুলনা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫

খুলনা খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারদের মধ্যে উপজেলা শ্রমিক দল সভাপতি, ছাত্র শিবিরের সাবেক নেতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সন্ত্রাস দমনে কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রবিবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বামিয়া গ্রাম থেকে তৈয়েবুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে শায়েখ আব্দুর রহমানের দেহরক্ষীর ভাই। এক সময় সে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। এছাড়া রাতভর অভিযানে উপজেলা শ্রমিক দল সভাপতি আজিজুর রহমান (৪০), সাজাপ্রাপ্ত আসামি ইতি আক্তার (২৬), ওয়ারেন্টভুক্ত আসামি আহাদ গাজী (৩৫) ও মোকছেদ সরদারসহ (৪৬) ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই ফারুক হোসেন মৃধা, এসআই  শেখ গোলাম আজম অভিযান পরিচালনা করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম