সাতক্ষীরায় তিন দিনে বিএনপি-জামায়াতের ১০৫ নেতাকর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৬

গ্রেফতার

সাতক্ষীরায় তিন দিনে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ২০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সদর থানায় ৬৮ জন, কলারোয়া থানায় ২২ জন, তালা থানায় ১১ জন, কালিগঞ্জ থানায় ২০ জন, শ্যামনগর থানায় ২৯ জন, আশাশুনি থানায় ১৭ জন, দেবহাটা থানায় ১৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত উল্লেখযোগ্য বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ, সদর জেলা তাঁতীদলের সহ-সভাপতি নাসির উদ্দিন (৪০), ইটাগাছা ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নাসির (৩৫), বাঁশদহা ইউপির ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা কাওসার (৪৫), দেবহাটা থানার শখিপুর ইউপির ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. হামিদ গাজী (৬০), পাটকেলঘাটার মো.শহিদুল (৩৬), তালা থানা যুবদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম (৪৫), কলারোয়া থানার তেঁতুলিয়া ইউপি ছাত্রদলের সভাপতি মো. ওলিউর রহমান (৩০), মো. ইউসুফ আলী (৩৫), কেরালকাতা ইউপির ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. খোরশেদ আলম (৩৬), শ্যামনগর থানায় সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাইল উদ্দিন (৫৩), ১০ নং আটলিয়া ইউপির বিএনপির সভাপতি, শাহিন (৪৫), কাশিমারী ইউপির ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি,  পাটকেলঘাটা থানায় মো. সাজ্জাদ হোসেন (৪৫), খলিষখালী ইউপির ০১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি, মো. তোহিদুল আমিন (৪৫), ৫নং খলিশখালী ইউপির জামায়াতের সেক্রেটারিসহ ১০৫ জন বিএনপি-জামায়াত-শিবির নেতা-কর্মীসহ সর্বমোট ২০৫  জনকে গ্রেফতার হয়েছে।  

আরও পড়ুন: পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক