খুলনা মহানগর বিএনপির সহসভাপতি মোর্তুজাসহ গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯

খুলনা মহানগর বিএনপির সহসভাপতি মোর্তুজাকে গ্রেফতার করছে পুলিশ খুলনা মহানগর বিএনপির কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ফলে কার্যালয় এলাকায় নেতাকর্মীরা প্রবেশ করতে পারছেন না। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কার্যালয়ে আসা সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্তুজাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন মহানগর বিএনপির সহদফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসান দীপু ও যুবদল নেতা সালা উদ্দিন।

খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন জানান, সাহারুজ্জামান মোর্তুজাসহ গ্রেফতারকৃতরা দলীয় কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় বাকবিতণ্ডা হয়।

এ সংক্রান্ত আগের খবর:
খুলনায় বিএনপি অফিস ঘিরে পুলিশ, রাস্তা ঘাট ফাঁকা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম