সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা লক্ষীদাড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা ৩৮ বিজিবির হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহামান জানান, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তের ৩ নং মেইন পিলারের সাব পিলার ২/৩ এর ৭০ গজ দূরে বাংলাদেশি সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করে। গহনাগুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে। পরীক্ষার পর দেখা যায় গহনাগুলো হীরার। গহনাগুলোর মধ্যে ৯৭ পিস হীরার আংটি, ২০ পিস ডায়মন্ড লকেট ও ৫০ পিস নাকফুল। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও বলেন, চোরাকারবারিরা বিপুল পরিমাণ হীরার গহনা বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গহনাগুলো ফেলে পালিয়ে যায়। এসময় কোনও চোরাকারবারিকে বিজিবি আটক করতে পারেনি বলে তিনি জানান।

আরও পড়ুন: রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী