বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে: নৌমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৩

  কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন নৌমন্ত্রী

বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না এসে ভুল করেছে মন্তব্য করে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘সেই ভুলের খেসারত বিএনপি এখনও দিচ্ছে। এবারের নির্বাচনেও যদি না আসে তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।’ শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার সাজা হয়েছে। এ মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। বিচারের রায় তো সরকার দেয় নি, আদালত দিয়েছে। আদালত ঠিক করবে তার সাজা বহাল থাকবে, নাকি বাতিল হবে। বিএনপির নেতারা অকারণে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছেন।’

মন্ত্রী বলেন, ‘দেশ থেকে পেট্রোল বোমার রাজনীতি চিরতরে স্তব্ধ করতে পরিবহন শ্রমিকরা সহযোগীতা করেছে। সন্ত্রাস করে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তাদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। পরিবহন সেক্টর ছাড়া দেশের অগ্রগতির চাকা ঘুরবে না। এছাড়াও দেশে আগের চেয়ে দুর্ঘটনা চার ভাগ কমেছে। দুর্ঘটনা কমাতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডসহ শ্রমিক ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে।’ এসময় তিনি শ্রমিকদের সাবধানে গাড়ি চালানোর উপদেশ দেন।

জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস দুদু, ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, শ্রমিক নেতা সম্ভুনাথ চক্রবর্তী। এর আগে ফিতা কেটে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

সে সময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৩

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের