নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৩

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতিসহ তিন জনকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান রাজু, নোয়াখালী পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফজল ও জেলা যুবদল সদস্য রবিউল হোসেন রবি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে গণসাক্ষর কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণসাক্ষর কর্মসূচিতে আসার পথে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফজল ও জেলা যুবদল সদস্য রবিউল হোসেন রবিকে গ্রেফতার করে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।’ 

আরও পড়ুন: রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম