ঝিনাইদহে পানচাষি হত্যার মূল হোতাসহ চার জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১

গ্রেফতার

ঝিনাইদহে পানচাষি জালাল উদ্দিন হত্যার মূল হোতা মুকিমসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ব্যাপারিপাড়ার আব্দুল হামিদের ছেলে মেহেদি হাছান মুকিম (২৯), জামাত আলীর ছেলে জীবন (২৩), আব্দুল মালেকের ছেলে অপু (২২) ও মৃত আয়ুব হোসেনের ছেলে কাজী ফারুক হোসেন (২৩)।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রবিবার ভোর রাতে শহরের কেসি কলেজের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয় সদর উপজেলার কাশিপুর গ্রামের পানচাষী জালাল উদ্দিন। এ ঘটনায় নিহতের স্ত্রী সুখীরন নেছা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে ব্যাপারিপাড়া থেকে খুনের অন্যতম আসামি কাজী ফারুক হোসেনকে গ্রেফতার করা হয় ।

এদিকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার খোদাদাদ হোসেন জানান, রাত ভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুলহোতা মুকিমসহ তার দুই সহযোগী জীবন হোসেন ও অপুকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের ব্যাপারিপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তারা মাদক ক্রয়ের টাকার জন্য ছিনতাইয়ের ও এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে র‌্যাব জানায়।

আরও পড়ুন: এক মাস পর অফিস শুরু করলেন মেয়র ডা. আইভী

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম