বেনাপোল সীমান্তে বিজিবি’র গুলিতে চোরাকারবারি নিহত

বেনাপোল প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৩

বেনাপোল বন্দর থানা বেনাপোলে বিজিবি’র গুলিতে ইব্রাহীম মোড়ল (২৮) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহীমের বাড়ি বেনাপোল বন্দর থানার খড়িডাংগা গ্রামে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম একথা জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে তারা জানতে পারে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি -থ্রি পিসের একটি চালান নিয়ে সীমান্তের তেরঘর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল আগে থেকে সেখানে অবস্থান নেয়। চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করতে গেলে বিজিবি তাদের বাধা দিয়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে ইব্রাহীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান