যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বোমা!

যশোর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩০

যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বোমা সদৃশ বস্তু যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ টিম আসার পর সেটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন যশোরের এনডিসি আরিফুর রহমান।

তিনি জানান, ‘আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হাঁটার সময় কয়েকজন পথচারী বোমাসদৃশ বস্তুটি দেখে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের অবহিত করেন। এরপর তারা বিষয়টি আমাকে জানালে পুলিশ ও র‌্যাবকে জানাই। কিছু সময়ের মধ্যেই পুলিশ ও র‌্যাবের তিনটি টিম ঘটনাস্থলে আসে। তারা ওই বস্তুটিকে ঘিরে রেখেছেন। র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ টিম আসার পর তারা ওই বস্তুটি উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষা করবেন।’
যশোর কোতোয়ালী থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, ‘বোমা পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে আসি। লাল টেপে মোড়ানো একটি কৌটা পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে সেটি হাতবোমা। এজন্য বিস্ফোরক টিম না আসা পর্যন্ত বোমাটি ঘিরে রাখা হয়েছে। এ সড়কে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।’
তিনি আরও জানান, বোমাসদৃশ বস্তুটি কীভাবে এ কার্যালয়ের সামনে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি ফরিদ মিয়া জানান, ‘শহরে টহলে থাকা অবস্থায় খবর পেয়ে আমরা এসেছি। বিস্ফোরক বিশেষজ্ঞ টিম না আসা পর্যন্ত বস্তুটি উদ্ধার করা সম্ভব হবে না।’ র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ টিম খুলনা থেকে আসতে সময় লাগবে বলেও জানান তিনি।

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক