প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন খুবির ৬ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন খুবির ৬ শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ এবং ২০১৬ লাভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ মেধাবী শিক্ষার্থী । সোমবার (২৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আনুষ্ঠানিকভাবে এ স্বর্ণপদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন- ২০১৫ সালের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে স্নাতক (সম্মান) শ্রেণিতে জিপিএ ৪-এর মধ্যে সর্বোচ্চ ৩.৯১ অর্জনকারী পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. ইমরান হোসেন, জীববিজ্ঞন স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৩.৯৭ অর্জনকারী অ্যাগ্রোটেনোলজি ডিসিপ্লিনের জয়দেব গোমস্তা, সামাজিকবিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৩.৮১ অর্জনকারী অর্থনীতি ডিসিপ্লিনের শেখ ফায়জান বিন হালিম। ২০১৬ সালে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে স্নাতক (সম্মান) শ্রেণিতে জিপিএ ৪-এর মধ্যে সর্বোচ্চ ৩.৯১ অর্জনকারী রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনের রুম্পা কুণ্ডু, জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৩.৯৬ অর্জনকারী অ্যাগ্রোটেনোলজি ডিসিপ্লিনের ঈশিতা মণ্ডল, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৩.৭৫ অর্জনকারী ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ইমতিয়াজ মাশরুর।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। উপাচার্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে তার নিজের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে