গ্রাম পুলিশের দুই কোটি টাকার পোশাক সরবরাহের দরপত্র জমায় বাধা!

খুলনা প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৩:৫৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৪:০১

খুলনা খুলনায় গ্রাম পুলিশের (দফাদার মহাল্লাদার) প্রায় দুই কোটি টাকার পোশাক ও অন্যান্য সরঞ্জামা সরবরাহের দরপত্র জমা দেওয়ার সময় ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দরপত্র জমার নির্ধারিত দিনে এ ঘটনা ঘটে। সরকারি দলের যুব নেতা নামধারীরা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কার্যালয়ে পাহারা বসিয়ে সাধারণ ঠিকাদারদের দরপত্র জমায় বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

তবে স্থানীয় সরকার শাখার পরিচালক হোসেন আলী খন্দকার দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। ভবনের বাইরে কিছু ঘটলে তা তার নজরে আসেনি। আর কোনও ঠিকাদার দরপত্র জমা দিতে বাধার মুখে পড়লেও আমাকে তা জানানো হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদাররা অভিযোগ করেন, মহানগর যুবলীগ নেতা নামধারীরা এই দরপত্র নিয়ে সিন্ডিকেট করে। সিন্ডিকেটের বাইরে থেকে সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে যায়। তবে সিন্ডিকেটের বাধার কারণে তারা দরপত্র জমা দিতে পারেননি।

গত ৭ ফেব্রুয়ারি এ দরপত্র আহ্বান করা হয়। ২৮ ফেব্রুয়ারি দরপত্র ক্রয়ের শেষ দিন পর্যন্ত ১০টি দরপত্র বিক্রি হয়। দরপত্র জমার শেষ দিন ছিল ১ মার্চ। কেসিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় দরপত্র বাক্স রাখা ছিল।

যুবলীগ নেতা কাজী তালাত হোসেন কাউট জানান, কতিপয় যুবক যুবলীগ নাম ব্যবহার করে সিন্ডিকেট তৈরির নামে দরপত্র নিয়ন্ত্রণ করছে। এ কাজে যুবলীগের কোনও সম্পৃক্ততা নেই।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের