স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

নড়াইল প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৩:৫৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৪:০৬

সংঘর্ষ নড়াইলের লোহাগড়ার হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মার্চ) এ ঘটনা ঘটে।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাহুড়িয়ার হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যাপিঠের পরিচালনা পর্ষদের  নিবার্চন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন সমর্থিত প্যানেল ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত প্যানেল অংশগ্রহণ করে। নির্বাচনে দাউদ হোসেনের প্যানেল পরাজিত হয়।এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকালে দীননাথপাড়া গ্রামে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী