নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। শুক্রবার (০২ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্তরা সমাজের তথা দেশ ও জাতির শত্রু উল্লেখ করে পুলিশ সুপার এদের দমনে সাংবাদিকসহ সব স্তরের লোকের সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, দৈনিক বিডি খবর পত্রিকার সম্পাদক লিটন দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ডিবি পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, ডিআই-১ এসএম ইকবাল হোসেন প্রমুখ।








