বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন মনিরুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ১৭:৪২আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৮:৩২

পদক নিচ্ছেন কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (০১ মার্চ) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পুরস্কার হিসেবে রৌপ্যপদক নেন।

আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্পরূপ তিনি এ পদকে ভূষিত হন।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ড. খান মো. মনিরুজ্জামান পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে বিষমুক্ত খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করে নিজ কর্ম এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জৈব সার উৎপাদন ও ব্যবহার, পোকামাকড় দমনে পার্চিং পদ্ধতি ও ফোরোমন ফাঁদ ব্যবহার করে ভুট্টা, আউশ ও আমন ধানের ফলন বৃদ্ধিতে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করেছেন তিনি।

এছাড়া ফলবাগান সৃজন, ফুল, সবজি ও মসলা জাতীয় আবাদ বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণে দক্ষতার পরিচয় রেখেছেন। পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি হস্তান্তরে কৃষকদের প্রশিক্ষণ ও উৎসাহিতকরণে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার অবদানে ঝিনাইদহ সদর উপজেলায় ভুট্টা চাষে সফলতা এসেছে। ফলে স্থানীয় কৃষকরা প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য উৎপাদনেও উৎসাহিত হচ্ছেন। উৎপাদিত এসব পণ্য বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের