সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরাস্থ ৩৮ ব্যটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে মাড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুর রহমান, ব্যাটালিয়নর কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান এবং বিজিবি পুলিশ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০১৮ সালের ৫ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার বোতল ফেনসিডিল, ১ কোটি সাড়ে ২২ লাখ পিস নেশা জাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মদ ও গাঁজা আটকের পর তা ধ্বংস করা হয়েছে। এর বাজার মূল্য ১৩ কোটি ৫ লাখ টাকা।
আরও পড়ুন: চট্টগ্রামে অগ্রণী ব্যাংকে আগুন








