চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন কাজির দেউরি এলাকায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৬ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।
অগ্রনী ব্যাংকের এই শাখা অ্যাপোলো হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত।
তিনি আরও জানান, ব্যাংকের জেনারেটর থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘক্ষণ চলার কারণে জেনারেটরটি গরম হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন,‘অগ্নিকাণ্ডে ব্যাংকের কোনও কাগজপত্র নষ্ট হয়নি। আগুনে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: পাবনায় কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা








