জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের ডাক পৌরকর্মীদের

বাগেরহাট প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১৬:২১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৬:২৬

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে শতভাগ পরিশোধ ও পেনশনের দাবিতে আগামী ১০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। এই কর্মসূচিতে দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফলে দেশের বিভিন্ন পৌরসভায় নাগরিক সেবা দানে জটিলতা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই কর্মসূচির কথা জানান, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু। তিনি বলেন, ‘এর জন্য যে নাগরিক ভোগান্তি হবে তার দায় সরকারের ওপর যাবে। কারণ সরকার দীর্ঘদিনেও তাদের ন্যায্য দাবি মেনে নেয়নি। বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।’

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা শাখার সভাপতি অজিত কুমার হালদার, সাংগঠনিক সম্পাদক শেখ জামশেদ আলী, রেজাউল করিম প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের