নড়াইলে চরমপন্থী পরিচয়ে চাঁদা দাবি, হত্যার হুমকি

নড়াইল প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১০:৪৮আপডেট : ১১ মার্চ ২০১৮, ১২:০০

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় চরমপন্থী সংগঠন নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পরিচয় দিয়ে  এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। শুক্রবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চাঁদা দিতে ব্যর্থ হলে হত্যার হুমকিও দেওয়া হয় ওই ব্যবসায়ীকে। এ ঘটনায় হুমকি পাওয়া ব্যবসায়ী সেলিমুজ্জামান মোল্লা ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বাসিন্দা মরহুম আ. শুকুর মোল্লার ছেলে সেলিমুজ্জামান মোল্লা ঢাকার একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। শুক্রবার বিকাল ৩টার দিকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি। এর কিছুক্ষণ পর একটি মোবাইল নম্বর (০১৯৪২-০৮১৭৪৯) থেকে ফোন আসে। ফোনে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের কর্মী পরিচয়ে চরমপন্থীর বসের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা। দাবিকৃত ওই চাঁদার টাকা না দিলে তাঁকে উপজেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশের মতো প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

লোহাগড়া থানার  ওসি মো. শফিকুল ইসলাম জানান, চাঁদা দাবির ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের