যশোর সেনানিবাস থেকে ভারত-বাংলাদেশ সাইকেল র‍্যালি শুরু

যশোর প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১১:২৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ১১:৩৩

ভারতীয় প্রতিনিধি দল প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে দ্বিতীয়বারের মতো যৌথ সাইকেল র‍্যালি শুরু করেছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ৩০ সদস্য।
সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়াম থেকে এই সাইকেল র‍্যালি শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
এর আগে সকাল ৭টায় দু’দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথি সাইক্লিস্টদের সঙ্গে পরিচিত হন। এরপর যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেনা সদস্যদের কসরত অনুষ্ঠিত হয়। 
উদ্বোধনী ভাষণ শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে র‍্যালি করেন। সাইকেল র‌্যালি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতা, বর্ধমান, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিন্নাগুড়ি, কোচবিহার থেকে বুড়িমারি সীমান্ত হয়ে লালমনিরহাট এবং রংপুর গিয়ে শেষ হবে আগামী ২৬ মার্চ।
২০১৬ সালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য বাড়াতে যৌথ সাইকেল র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 
২০১৭ সালের মার্চে প্রথম সাইকেল যাত্রার আয়োজনে অংশ নেয় দুই দেশের সেনা সদস্যরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী