বাগেরহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ সদস্য আহত, আটক ১

বাগেরহাট প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৬:১৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৬:১৩

খুলনা

বাগেরহাটের মোল্লাহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে তারা মোল্লাহাট উপজেলা সদর হাসপাতাল মোড় এলাকায় মাদক বিক্রেতাদের ধরতে যায়। এসময় ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

তবে পুলিশ এটাকে মারধর নয়, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন বলে দাবি করে। আহতরা হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টবল পুলক বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী দুপুরে সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য হাসপাতাল মোড়ে আসেন। এসময় তারা ৪/৫ জন যুবকের সঙ্গে গিয়ে কথা বলতে থাকেন। এসময় হঠাৎ করে ওই যুবকরা দুই পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশ সদস্যদের এলোপাথাড়ি চড় থাপ্পড় ও কিল ঘুষি মেরে দ্রুত সরে পড়ে। পরে সেখানে গিয়ে আমরা জানতে পারি তারা নাকি ইয়াবা বিক্রেতা ছিল। তাদের ধরতে এসে পুলিশের ওই দুই সদস্য মারধরের শিকার হয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, ৪/৫ যুবক হাসপাতালের মোড়ে ইয়াবা বিক্রি করছে এই গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ পরিদর্শক রাসেল রানা একজন কনস্টবল পুলক বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাদের ধরতে যায়। এসময় অজ্ঞাত চার পাঁচ যুবক কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দুই জন সামান্য ব্যাথা পেয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম শুভ নামের একজনকে আটক করেছে। সে মোল্লাহাট উপজেলার গাফড়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে। পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ২০০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান