কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১৫:৪৮আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:৪৮

আদালত কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রুবেল মালিথার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ মার্চ) বেলা ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মালিথা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ২ মার্চ রাতে রুবেল মালিথা তার স্ত্রী কুমকুমিকে শ্বাসরোধে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রাখেন। এ ঘটনায় কুমকুমির বাবা আব্দুল কুদ্দুস মেয়েজামাই রুবেল মালিথাকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক তার ফাঁসির আদেশ দেন। একইসঙ্গে তার দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও  ছয় মাসের কারাদণ্ড দেন। পরে আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম