নাটোরে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৯:২৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:২৯

কারাদণ্ড

নাটোরে অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন। নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মন্ডল এ কথা জানান।

দণ্ডপ্রাপ্ত রাসেল আহম্মেদ ওরফে তামিম  (২৩) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মো.ইউনুস আলীর ছেলে।

অপরদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর জেএমবি সদস্য মোফাজ্জল হোসেনকে (৩১) বেকসুর খালাস দেওয়া হয়েছে। মোফাজ্জল হোসেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার চকবিষ্টুপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে আব্দুস সাত্তারের ছেলে।

নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট খন্দকার আব্দুল হাই মামলা সূত্রে জানান, ২০১৫ সালের ১৪ জুলাই দুপুরে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় কয়েকজন জেএমবি সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৫ এর বাগমারা ক্যাম্পের একদল সদস্য সেখানে অভিযান চালায়। এসময় স্থানীয় একটি ইট ভাটার সামনে তাদের দুই জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এসময় রাসেলের কোমর থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুরে আদালত রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম সন্ত্রাস বিরোধী আইন ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পৃথক মামলায় একই আসামি রাসেল ও মোফাজ্জলকে ২০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

 আরও পড়ুন: নাটোরে জেএমবি সদস্যর যাবজ্জীবন কারাদণ্ড

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম