কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৫:৩৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:৩৭

মোটরসাইকেল দুর্ঘটনা কুষ্টিয়ায় যাত্রীবাহী হিউম্যান হলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আকরাম হোসেন (৪৩) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৯ মার্চ) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষকের মা মিরা খাতুন আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আকরাম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রতন শেখ জানান, সোমবার দুপুরে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন কুষ্টিয়ায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়াও গুরুতর আহত মিরা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের