রূপসায় শুক্রবার আলিফের জানাজা ও দাফন

খুলনা প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৯:১০আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:২৭

আলিফ

আলিফুজ্জামান আলিফের লাশ বৃহস্পতিবার বিকাল ৫টা ২০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আলিফের ছোট ভাই ইয়াসিন আরাফাত ও ছোট খালু শাহাবুর রহমান এ লাশ গ্রহণ করেন। এ সময় আলিফের বড় ভাই আশিকুর রহমান হামিম, খালা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলিফের ছোট ভাই ইয়াসিন আরাফাত বৃহস্পতিবার ৫টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাদ মাগরিব ঢাকা বায়তুল মোকারম মসজিদে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পক্ষ থেকে আলিফের লাশের জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে তারা আলিফের মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। লাশ নিয়ে খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে পৌঁছাতে শুক্রবার ভোর হয়ে যেতে পারে। রূপসার বেলফুলিয়া স্কুল ময়দানে শুক্রবার জুমার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আইচগাতির গণকবরস্থানে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে নিহত ৫১ জনের মধ্যে বাংলাদেশি ২৬ জনের মধ্যে আলিফও ছিলেন। আলিফের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে। তিনি খুলনা জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া আলিফ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। ৩ ভাইয়ের মধ্যে আলিফুজ্জামান মেঝ।

 আরও পড়ুন: পাবনা মেডিক্যাল কলেজে সংঘর্ষ, ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম