কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ১২:০৯আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১২:১২

এইচএসসি পরীক্ষার্থী মীম কুষ্টিয়ার ভেড়ামারায় জান্নাতুল ফেরদৌস মীম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮মার্চ) বিকালে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত জান্নাতুল ফেরদৌস মীম ভেড়ামারা  উপজেলার সাতবাড়ীয়া গ্রামের দুবাই প্রবাসী আলতাফ হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মীমকে বাসায় একা রেখে তার মা একটি দাওয়াতের অনুষ্ঠানে যায়। বিকেল ৪টার দিকে তার মা বাড়ি এসে দেখে মীমের দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ধারণা করা হচ্ছে মীম আত্মহত্যা করেছে। পারিবারিক ভাবে কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান