চাকা ফেটে গিয়ে ট্রাক পুকুরে, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ১২:৩৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১২:৩৪

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে ঝিনাইদহের কালীগঞ্জে বালু বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে গিয়ে তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার বারবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শামসুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার শামসুর রহমান জানান, কুষ্টিয়া থেকে যশোরগামী একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৪-৪১৫৭) বারবাজার হাইওয়ে থানার সামনে পৌঁছালে ট্রাকের সামনের ডানপাশের চাকা ফেটে যায়। এসময়  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি বড় পুকুরের মধ্যে পড়ে যায়। এ ঘটনায়  ড্রাইভারসহ তিন জন আহত হয়।

ট্রাক খাদে পড়ার পর উদ্ধারকাজ চলছে তিনি আরও জানান, আহতদের মধ্যে ড্রাইভার ট্রাকের স্টিয়ারিং এর মধ্যে আটকা পড়ে। ফায়ারম্যান জহিরুল ইসলাম পানিতে নেমে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকের স্টিয়ারিং  ভেঙে ড্রাইভার শরিফুল ইসলামকে উদ্ধার করেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম